# অপেক্ষা এবং প্রত্যাশা

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-09T03:49:11+00:00
- Updated: 2020-01-09T05:40:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-2/

---

একদিন ভেবেছিলাম,  
সব ঠিক হয়ে যাবে।  
চলতে পথে শুধরে নেবো যত ভুল আমার।  
তুমিও আবার আগের মতো ভালোবাসবে আমায়  
সব ভুলে।  
কিন্তু এভাবে যে মোড় ঘুরিয়ে তুমি ,  
চলার পথে হারিয়ে যাবে!  
অন্য কারো হাত ধরে ,  
আলো নেভা জোনাকির মতো।  
কোনো একদিন।  
আমি এখনো বিশ্বাস করিনা ।

তুমি চাইলে নিজে থেকে ফিরে আসতে পারো ।  
তুমি চাইলে আবার আমার ছেড়ে যাওয়া হাত ধরতে পারো।  
তুমি চাইলে আমায় আবার ভালোবাসতে পারো ।  
আমি এখনো অপেক্ষায় আছি তোমার।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-2/#comments
