# প্রত্যাশা – ২

- Author: [মানিক পাগলা](https://sonelablog.com/author/manik-pagla/)
- Published: 2014-04-26T12:54:33+00:00
- Updated: 2014-04-26T12:55:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: মানিক পাগলার কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a7%a8/

---

কিছু বিশ্বাস নিয়ে   
চলে যাওয়া যায় অনেক দূর,  
কিছু সত্য নিয়ে   
কাটিয়ে দেওয়া যায় অনেকটা প্রহর।  

চারিদিকে বাজে আজ  
মিথ্যা আর অবিশ্বাসের পদধ্বনি,  
প্রহর কেটে যায়,   
চেয়ে আছি ঐ দূরে-  
হয়তো কেউ আনবে আবার   
স্বপ্নীল সোনালী প্রভাতের গুঞ্জরনি।

(১৫/০৬/২০১০ – সকাল ৭ টা)

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a7%a8/#comments
