# প্রত্যাশা – ১

- Author: [মানিক পাগলা](https://sonelablog.com/author/manik-pagla/)
- Published: 2014-04-23T13:08:48+00:00
- Updated: 2014-04-23T13:08:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: মানিক পাগলার কবিতা, মানিক মাহবুব
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a7%a7/

---

এই রাত কেটে গেলে  
কাল বেলা ভোর হলে  
আসবে নিয়ে নতুন প্রভাত  
নতুন দিবাকর।

নতুন ভোরে নতুন আলোয়  
নতুন ফুলের সুরভি মেখে  
নতুন করে সাজবে আবার  
সাজবে এ বসুন্ধর।

আঁধার পথের মাঝে বসে  
উল্টো দিকে হাত বাড়িয়ে  
আলোর খোঁজে ছুটছি মোরা  
ছুটছি এ জীবন ভর।

কে দেবে এ পথের দিশা  
আলোর পথে কাটবে নিশা  
সম্মুখ পথে কাটবে আঁধার  
আসবে আলো রাত্রির পর।

কাটবে কবে এ আঁধার রাত  
আসবে কবে নতুন প্রভাত  
আসবে নিয়ে নতুন আলো  
নতুন দিবাকর।

নতুন আলোয় দেখবো মোরা  
নতুন ফুলের গন্ধে ভরা  
নতুন করে জেগে ওঠা  
আলোকিত বসুন্ধর।

(২৫/০৫/২০০৯ – রাত ১১ টা ৪০ মিনিট)

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a7%a7/#comments
