# প্রত্যাবর্তন

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-05-22T09:06:11+00:00
- Updated: 2020-05-22T09:07:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8/

---

জোরপূর্বক ঘিরে আছে অনেক কিছু আমাকে;

*

অস্বস্তি, অবহেলা, খোলা জানালা

ঠোঁটে ঠোঁটে বিদ্যুৎ চমকানো অন্ধকার

চোখের জলে একা পোষা হুমকি, আর

ভয় আমাকে ঘিরে আছে- বিশ্বাস করো।

*

ভুলে গেছো

তোমার সর্বকালের প্রেমিকার কথা

রোজ কুয়াশামাখা ইশারায়- তারপর

মাটিতে বিস্ফোরক কন্ঠে প্রেমের ঝড় উঠা।

*

আজ অসমাপ্ত মাটির গল্প শুনো-

ছিঁড়ে নিচ্ছে টেবিলে বেদখলকৃত ঠোঁট

নিষিদ্ধ চুমুতে হচ্ছে বৈধ চুমুর মালিক

*

অসমাপ্ত শ্রমিকের মতো তুমি

আঙুল উঁচিয়ে নয়- এরপর এসো

আঙুলে আঙুল সাজিয়ে ঘোষণা করো

>              স্বাধীনতার আধুনিকায়নে আমাকে
>
>
>
>              ভয় কিসের–  দখলে নিঃশর্ত নির্লোভ চুমু খাও
>
>
>
>              প্রকাশ্যে তুমি আমি অধিক বেশি- স্লোগান দাও।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8/#comments
