# প্রত্ন নদীর খোঁজে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-09-22T00:56:57+00:00
- Updated: 2016-09-23T00:37:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/

---

কথার নূপুর চেনা পাখির ঠোঁটে  
স্বপ্ন-ঘুমে স্বপ্ন অটুট;  
ডানা-মেলা ঐ দিগন্তের নীলাচল  
স্বপ্ন ব্যঞ্জনের মৃত্যুহীন দোলাচল,  
আকাশী রঙের ধেনু ছুঁয়েছে শেষের সীমানা;

চৌকাঠ না পেরোনো হৃদয়ের ডানায় নূতন পালক,  
শিরশিরে হাওয়ায় সলাজ সাধ, ডানা মেলার,  
ধ্রুপদী অস্পষ্টতায়;  
দারুণ ঔদাস্যে চোখ পাতে খটখটে কাক-ভেজা দুপুর,  
মেঘেদের ভাঁজে ভাঁজে নীলাকাশ, সেখানেও রেশমি ফাঁস!  
তবুও জেগে থাকে সাধ, সাধ্যের অতীতে!  
খুঁজে পেতে হবে প্রত্ননদী, ধ্রুবসত্যের মত।  
ভেসে বেড়ায় সুরের মূর্ছনা  
ডানা-মেলা স্বপনের খড়কুটোর আহ্লাদী ঠোঁটে,

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/#comments
