# প্রত্ন-জীবনের ধূসর অভিসার

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-10-07T13:25:10+00:00
- Updated: 2019-10-08T01:47:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a7%82%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be/

---

 

প্রত্ন-জীবন নিয়ে ভাবি,  
লুকিয়ে/গুটিয়ে রেখে দেব প্রাণের গভীর-গহীন গোপন কথায়  
প্রাণিত নিগুঢ় আড়াল-হীন অনুভবে।  
ভুলে যাওয়াযাওয়ির দীর্ঘশ্বাস-ঝলকে স্বেদার্ত হৃদয়ে বাজে  
হেঁয়ালিপূর্ণ বিষাদ-সুর,অহেতুক ঝরা বৃষ্টির বাঁকে  
দুলে যাওয়া/দুলতে থাকা শত-শুভ্র-কাশবন  
তুচ্ছ করি অক্ষর সচেতনতায়;

সাগর-শিথানে কী দেখ তুমি ঐ দূর-দিগন্তে, দূর-আকাশে!  
করুণ আকাশে অব্যক্ত নীলের বিভীষিকা শুধুই,  
প্রাণ-যাত্রার ক্লান্ত-ধূসর অভিসারে;

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a7%82%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be/#comments
