# প্রতীক্ষা -(১)

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2013-09-23T08:22:13+00:00
- Updated: 2013-09-25T04:14:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

---

প্রতীক্ষা হাজার বছরের নদী-চোখে  
নিয়ে সুচ বেঁধা বুক ,  
হে-পুত্র আমার ।

দেখছিলাম ,  
জানালার ঝাঁপিয়ে পড়া চাঁদের আলোয়  
ঘুমন্ত শিশুকে ।

হেঁটেছিলাম ,  
বিথীপথ ধরে কোলে-কাঁখে নিয়ে তোমাকে  
ডাকিনী , দৈত্যদানোগুলো আর এঁদো এড়িয়ে ।

শীতের সকালে ,  
ব্যাগ পিঠে ভারী মুখে নিশ্চুপ হেটে যেতে তুমি  
সুনসান কুয়াশায় ।

স্বপ্ন ছিল ;  
পিছু নেব বন পাখি বা বুনো হাঁসদের  
শিকারির বেশে , এক সাথে ……

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/#comments
