# প্রতীক্ষা -(৪)

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2013-10-04T07:08:10+00:00
- Updated: 2013-10-04T07:08:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a7%aa/

---

আজ না হ’লে ও , কাল ও  
থাকব প্রতীক্ষায় , স্বর্গে ও মর্তে দুপুরের ঘুঘু ডাকা বুকে ।  
প্রিয়ংবদা অনুসুয়ারা গল্প করে গল্প শোনে এখনও আগের মতই ;  
ওরা বলেছে , থেকে যাবে চিরস্থায়ী চিরকাল আমারই সাথে , অপেক্ষায় ।

স্বপ্ন-লাইব্রেরীগুলো খোলাই থাকে ,  
পাটুয়াটুলীর রাম মোহন রায় লাইব্রেরী ও  
নর্থব্রুক হল রোডের নর্থব্রুক হল লাইব্রেরী ।

জেগে থাকি অন্তহীন অন্বেষায়  
আলোকহীন রাত্রিরা ইদানীং আমাকে দ্যাখে , আমিও ;  
বিষণ্নতম নীল রাত্রির প্রগাঢ়তম বিচূর্নতায় ,  
চাঁদহীন প্রেত রাত্রিরা ঝানু বেত হাতে জেঁকে বসে স্থাণু হয়ে ।

হে আমার আলোকের বর পুত্র—-  
তোমায় দেখব বলে নিয়েছি মৃত্যুহীন চোখের শপথ ,  
বিভুঁইয়ের বিদেশে বহুদূরে বেঁধেছ বাসা সাত সমুদ্দুরের ’পাড়ে।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a7%aa/#comments
