# প্রতীক্ষা-(২)

Author: বনলতা সেন
Published: 2013-09-25
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a7%a8/

এই ই ঝর্না……  
বয়ে চল ধেয়ে যাও , হেঁটে হেঁটে দৌড়ে  
পাহাড় থেকে সমুদ্দুরে ; জনারণ্যের ঘনারণ্য ছুঁয়ে  
মিলন-বিচ্ছেদের অমোঘ আনন্দ-যন্ত্রনায় ।  
স্তব্ধতার উচ্ছলতায় বিক্ষত হৃদয়ে  
সক্রিয় নিষ্ক্রিয়তায় রক্তনদীর অগ্নিনদী হয়ে ।

মুক্ত বুকে ঝিনুক সুন্দরী  
ঝর্নার বুকে কান পাতি নিষ্প্রাণ বিবর্ণতায় ,  
জ্বালা-যন্ত্রণার উজ্জ্বল-অন্ধকারের অন্তর্দাহে  
ক্লান্ত হয়েও , প্রতীক্ষা করি প্রতিক্ষার ;  
তোমার ই , দীর্ঘশ্বাসের  
বিষাদ বিরহের অসহ্য সহ্য অশ্রু নিয়ে ।
