# প্রতিশ্রুতি_১

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2019-12-03T13:43:30+00:00
- Updated: 2019-12-03T13:43:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf_%e0%a7%a7/

---

 

সেদিন রাত্রির প্রথম প্রহরে  
রাস্তার পাশে সুসজ্জিত ল্যাম্পপোস্টের নিচে-  
নিয়ন বাতির আবছা আলোয় দাঁড়িয়ে,  
আকাশ-বাতাসকে সাক্ষী রেখে কথা দিলে;  
কখনো কোনো অবস্থাতেই ভুলবে না তুমি আমাকে।।

যে হাত ধরেছো তুমি জীবনের পড়ন্ত বেলায় –  
সে হাত ছাড়বে না কভু – কথা দিয়েছিলে;  
তোমার হৃদয় সিংহাসনে আমার জন্য যে আসন গড়েছ তুমি –  
কাউকে বসতে দেবে না সেথায় কোনোদিন।।

শুনেছি মানুষ প্রতিজ্ঞা করে –  
শপথের শৃঙ্খল ভেঙে মুক্তির আনন্দে ভাসার জন্য,  
হয়তো ঠিকই- আমরা  কাউকে দেওয়া কথা রাখতে পারিনা  
এটাই মানুষের সহজাত প্রবৃত্তি, আমাদের ও হবে হয়তো  
তবে শতভাগ বিশ্বাস রাখি আমি তোমাতে!  
মন বলে পৃথিবী উল্টে গেলেও ভাঙ্গবে না তুমি তোমার প্রতিশ্রুতি।।

সেদিন যে কথা দিয়েছি আমরা একে অপরে-  
শেষ নিঃশ্বাস দিয়ে হলেও সে কথার মর্যাদা রাখবো চিরতরে।।

---

Comments: 37 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf_%e0%a7%a7/#comments
