# প্রতিদিন

- Author: [সৈয়দ আলী উল আমিন](https://sonelablog.com/author/amin/)
- Published: 2017-02-22T03:25:09+00:00
- Updated: 2017-02-22T03:25:09+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

সমৃদ্ধির পৃথিবীতে সমাজের নিয়মিত  
সামাজিক বন্ধনের অস্পষ্ট বন্ধন ।  
ষড়ঋতুর আসে-যায় নিয়মে ,  
রূপ-গন্ধ নেই,  
সাড়ার কোন প্রভাব নেই-  
এখানে অভিমানের মূল্য নেই-  
এখানে শোকের তাৎপর্য নেই-  
এখানে সহনশীলতার প্রভাব নেই-  
এখানে দান নেই, দয়া নেই-  
এখানে শুধু সময়কে হারিয়ে ফেলা –  
এখানে প্রতিদিন কর্তব্যের অকরুণ দায়িত্ব-  
এখানে প্রতিদিন অপরিসীম শূন্যতায়  
সূর্যোদয় ও সূর্যাস্তে–  
শুধু শুকনো পাতায়-  
কাঠবিড়ালির গাছ বেয়ে ওঠা ।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
