# প্রতিদিন দেখা মুখ

- Author: [পারভীন সুলতানা](https://sonelablog.com/author/parveen018/)
- Published: 2016-01-05T17:18:10+00:00
- Updated: 2016-01-05T17:18:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-2/

---

 

কোন সম্পর্ক গড়তে দিলে না তুমি  
আমাকে অতিক্রম করে চলে গেলে  
অরণ্যবাসী পাখিদের সংসারে ।  
বুকের মাঝে তখন নিজস্ব ঘরসংসার  
সুগন্ধময় স্মৃতি , সোনালি প্রহর  
বহুরঙ্গা প্রজাপতি, সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর ।  
তুমি অতিক্রম করে চলে গেলে  
বুঝলাম তুমি পাখি ভালবাস,  
আমি পাখি হলাম, ফুলে আচড় দিলাম  
নদীর ঘোলা জলে পা ডোবালাম;  
পায়ে বাঁধা শিকল খুলে ফেললাম ।  
ভেঙ্গে চুরমার ধৈর্যের প্রাচীর  
অনাত্মীয় সুজন তুমি বিবশ পংতি তোমার।  
হারানো পথে মর্মর হলুদ পাতা ঝড়ার দিন  
তুমি এখন স্থবির এবং বড্ড প্রাচীন।  
বৃষ্টি এল , নদী হয়ে ধুয়ে দিয়ে গেল  
স্তূপীকৃত জঞ্জাল, মিথ্যে ভালবাসার টান  
আমাকে পথ ডাকে , ডাকে মায়াবী ঘ্রাণ  
একটি বিশেষ মুখ, আয়নায় দেখি প্রতিদিন ।  
১৫/০৯/১৫

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-2/#comments
