# প্রতিক্ষায় আছে নবীণা

Author: কামরুল ইসলাম
Published: 2020-01-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3%e0%a6%be/

প্রতিক্ষায় আছে নবীণা, আসন্ন ফাগুনের সুবাস মেখে ~  
চুলের বেনী খুলে, বুকে হাজারো স্বপ্ন এঁকে ~  
গোধূলীর আবীরে, ভালবাসার গভীরে, একান্তীয় বাসনায় ~  
বরণ ঢালা সাজায়, হরেক ফুলের মালায়, চিন্তায় চেতনায় ~  
এক ঝাঁক পাখীর কলতানে, সুর বাঁধে সংগোপনে, আপন মনে ~  
নীলিমায় রাখে দৃষ্টি, আলপনায় অনাসৃষ্টি, অনাগত ভুবনে ~  
প্রজাপতি মনে, উড়ে বেড়ায় কাননে, এ রাশ স্বপ্ন মুখর ~  
বিনা সুতায় গাঁথে মালা, পরম উতালা, প্রতিক্ষার প্রহর ~  
কত কথা জাগে, কত অনুরাগে, বসন্ত বাতাসে ~  
মনের আঙিনায় ফুটে ফুল, সুবাসে ব্যকুল, চরম বিশ্বাসে ~  
দিন কাটে, রাতের পাটে, ভোরের স্বপ্নে বিভোর ~  
ঝরা শিউলীর গন্ধে, রন্ধে রন্ধে অপেক্ষার থাকে মোর ~  
হাতে মেহেদির আলপনা, ঠাগর চোখে কল্পনা, প্রকৃতি আসে নেমে ~  
প্রতিক্ষায় কাটে নবীণার, প্রথম দেখার প্রথম প্রেমে ।।  
\~~~~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ২১/০১/২০২০  
ঢাকা
