# প্রতিকুলতা

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-10-28T14:48:09+00:00
- Updated: 2020-10-28T16:01:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be/

---

 

হঠাৎ থেমে গেছে সময়

পুরনো বেহালার সুরে

অনিয়মের মাঝে, নিয়মিত

নিয়ম করে চলা ,

যেন, চির চেনা পথ

প্রাণে ঝাঝানো সুর

বাতাসের ধুলি মাখা গন্ধ

তপ্ত দুপুর,  ফেরার নেই টান

বুকে অজানা গন্তব্য

অনিশ্চিত সম্ভাবনার প্রান্তরে ।

 

ধুসর আকাশে মেঘের পালক

কাশবনে শরতের হাত ছানি

পিছু ডাকেনা আর,  প্রকৃতির রুপ

গোধুলীর রঙ মাখা আঁচলে

আবৃত্ত করি প্রতিক্ষার  প্রহর

একাকীত্বের কৃষ্ণ গহ্ববরে  ।

 

বয়ে চলা সময়ের স্রোতে

প্রতিকুলতার বৈরী অবয়ব

গাঁথা  হয়, মনের অগোচরে

হাজার ছলনার ছলে  ।।

 

রচনা কাল ঃ ২৮/১০/২০২০

ঢাকা

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be/#comments
