# প্রতারক বেশে রাত্রির কবিতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-13T12:17:32+00:00
- Updated: 2020-10-13T11:32:48+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/

---

 

প্রতিটি রাত্রির পরে-ও একটু রাত্রি থাকে,  
এমন রাত্রিকে কিছুটা নিদ্রায় রাখি, ইচ্ছে-ভানে,  
কিছুটা ইচ্ছে-বিনিদ্রতা দিয়েও আগলে রাখি,  
মুখ লুকিয়ে মুখ-লুকানো কিছু শব্দ এধার-ওধার করি,  
ভাবখানা এমন! এই রাত্রিতে রাত্রি-লিখে-টিখে  
হয়ে যাব/উঠবো মহৎ এক দ্বিগজ কবি!!  
কবিতার কারিগর!!

শুধু আকাশ-ই জানে কতটা রাত্রি পার হলে  
দূর-দিগন্তে সকাল জাগবে হেসে হেসে,  
নিদ্রা আর বি-নিদ্রার মাঝে ঝুলে ঝুলে  
পরস্পরের চোখে চোখ রেখে/গেলে  
হৃদয় খুঁজে নেবে মুক্তির দরজা, ঘুম-রাতে;

[যদিও](https://www.youtube.com/watch?v=m390zxBFaVI)  
কবিতা লেখার কথাই ভাবি, লজ্জা-শরমের মাথা খেয়ে  
শেষ/শেষের পরিণামে, রাত-জাগা প্রণয়-পাঠে;

নিশুতিবসনা-দুর্মুখ-কবিতা আমাকে পাত্তায় রাখে-নি, আজ অব্দি!!  
রাখবে-ও-না, জানিয়েছে চন্দন-মুখে, পরীদের ঢঙে;

ছবি নেটের।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/#comments
