# প্রণয়লীলা

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-13T07:04:10+00:00
- Updated: 2020-01-13T07:04:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be/

---

প্রিয়তমা, তুমি কি ঘুমিয়ে পড়েছো?

রতিক্লান্ত তোমায় খানিকটা ক্লান্ত দেখালেও,  
ম্রিয়মাণ মোটেও নও।  
তুমি আনমনে বাঁকা ঠোঁটে  
একটুকরো হাসি ধরে রেখেছো পরম নিশ্চিন্তে।

চরম সুখের রেশ হিসেবে -তুমি ঘুমাও প্রিয়তমা,  
সব সুখ বুকে নিয়ে ।  
আমি শুধু চেয়ে দেখি তোমার প্রিয় মুখ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be/#comments
