# প্রজাপতি এবং…

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2017-04-16T10:38:58+00:00
- Updated: 2017-04-16T10:42:15+00:00
- Category: [ছবিব্লগ](https://sonelablog.com/category/misc/photoblog/)
- Tags: প্রজাপতি
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82/

---

![img_8260-2](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/IMG_8260-2-.jpg)তুই বলতিস, পৃথিবীর সব প্রজাপতিগুলো নাকি আমি  
তাই বুঝি সব কাছে থেকেও দূর আর দূরে  
যেমন আমি, আমার থেকে…

![img_7509-3](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/IMG_7509-3-.jpg)স্থির হয়ে আমি প্রজাপতির অস্থিরতা দেখি  
আমাদের একজীবনের নিভৃতে খোঁজাখুঁজি  
মাত্র কএক সেকেন্ডেই বুককাভারের মতো চোখে পড়ে…

![img_8281-3](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/IMG_8281-3-.jpg) নিরীহ এক অশরীরী যেন প্রজাপতির বেশ নিয়েছে আজ  
বিভ্রান্ত হয়ে উড়ে যেতে যেতে তার খোলস খুলে পড়ে  
শরীরী কিছু রুবেক্স কিউব পড়ে থাকে যত্রতত্র  
না মেলানো অবহেলায়।

![img_1064-3](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/IMG_1064-3-.jpg)প্রজাপতির রংগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে  
দেখতে পাও?  
তোমরা বোধহয় প্রজাপতির রঙ নিয়ে ভাবোনা আর  
অথচ রঙিন প্রজাপতি আঁকো ঘরের দেয়াল জুড়ে!!

![img_8271-2](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/IMG_8271-2-.jpg)সময়ে সময়ে আমি আসর মাতাই  
আহা!বেশী এক তরুন প্রজাপতি  
যে আসরে দুঃখের গানেও বাজে তালি  
আমি তখন দুঃখ লুটে নেয়া চকলেটে ভোলা কিশোর।

![img_8284-3](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/IMG_8284-3-.jpg)খুব কঠিন প্রশ্ন তোর,  
প্রজাপতিগুলো সব তোর কাছে গিয়েই কেন মরে যায়!  
এক জানলা ঘেরা অচিন আকাশ ঘর  
চন্দ্রালোকে মরতে চাওয়া কবির মতোই  
বেহিসাবি ভীষণ রকম….

![img_8568-2](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/IMG_8568-2-.jpg)কিছুতেই কিছু যায় আসেনা,  
সব দেখে ফেলেছি, শেষের ঐ শেষ।  
আমাকে জারক অথবা বিজারক বলতেই পারো  
আমি না মানাতেও ওস্তাদ।

![img_8312-5](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/IMG_8312-5-.jpg)সেদিন এসে দাঁড়ালো অদ্ভুত কিছু ভুল  
আমি বললাম, প্রয়োজন ছিলো  
ভুলগুলো হেসে প্রজাপতির ডানায় উড়ে গেলো  
শুনলাম তরঙ্গের মতো ভেসে এলো  
ভুলের প্রয়োজন থাকেই……

[বুবুকে… ](http://sonelablog.com/blogger/mtaz707/)

---

Comments: 45 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82/#comments
