# প্রজাপতি এবং আমি

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2013-10-31T16:37:52+00:00
- Updated: 2013-10-31T16:37:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

অমন করে তাকিয়ো না; পালাবে মেঘমালা  
রোদের স্বচ্ছ বৃষ্টিতে ধরা পরে যাব আমি  
আমার লুকোচুরি প্রেম; স্বাপ্নিক আয়োজন  
জল তরঙ্গে ঢেউয়ে ঢেউয়ে সাজানো তুমি

বৃন্তের মস্তকে ফোঁটা ফুলের স্তনাগ্রে ঝরে  
সুভাসিত প্রেম; সান্দ্রহৃদয়ে তোমার ছবি  
প্রজাপতি এবং আমি এক পথেই হাঁটি  
চোর চুম্বনে হৃদয়ে তোমার ঢেউ জাগাতে…

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
