# প্রজাপতিবেলা

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2015-06-09T17:49:41+00:00
- Updated: 2015-06-09T17:49:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: নীলাঞ্জনা নীলার কবিতা, প্রজাপ্তিবেলা
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

[!\[10156061_10206182223450939_8788953681416719640_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/06/10156061_10206182223450939_8788953681416719640_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/06/10156061_10206182223450939_8788953681416719640_n.jpg)  
তোর কাছে কি এখনও আছে  
আমার সেই নাটাই-ঘুড়ি ?  
পুতুল খেলা-রান্নাবাটি আনন্দ ভরা বিশাল ঝুড়ি ?

অলস সময় , দুপুর ঘুম  
ব্যস্ত ভোরে আলোর ছুট  
কাঁধে ব্যাগ , বাবার হাত  
ভয় আর দ্বিধা করতো লুট ।

তুই এখনও কাঁদিস নাকি বালিশে মুখ গুঁজে ?  
সন্ধ্যে হলেই মায়ের কাছে ডুব দিস কি বইয়ের মাঝে ?

লুকোচুরী , কুমির-কুমির জন্মদিনে বৌয়ের সাজ লজ্জ্বামাখা মুখটি নিয়ে নীরবে করা কাজ-অকাজ ।

তুই কি আজোও আকাশ ছুঁতে নীল-নীল স্বপ্ন দেখিস ?  
গভীর কালো চোখটি মেলে লক্ষ-কোটি তারা গুনিস ?

নাকি তুই বদলে গেছিস  
এই এখনের আমার মতো ? নিরুদ্বেগ জীবন থেকে  
সঙ্গী ভেঁজাল সময় যতো !

মুখ থুবড়ে কি আছিস পড়ে ডানা-ভাঙ্গা পাখী হয়ে ? মুখোশ পড়া এই মুখের মতো যন্ত্রণাগুলো যাচ্ছিস সয়ে ?

প্রজাপতি মেয়েবেলা যেমন চায় অসহায় চোখে  
তুই কি এখন থেমে গেছিস স্মৃতি হয়ে আমার বুকে ?

আয়না যেমন চেনেনা আমায় তোকেও চিনিনা আজকাল  
বলতে পারিস কেন আমার স্বপ্নালু চোখের এমন হাল ?

কষ্টের সুর বাজে বুকে  
তবু জানিস হেসে চলি ?  
হোকনা অভিনয় , তাতে কি ! নীরবে তো নিজেই জ্বলি ।

টিমহর্টন মেইন স্ট্রীট,  
এন্টিগোনিশ,  
কানাডা।  
২৯ ফেব্রুয়ারী , ২০১২ ইং

পুরান লেখা হতে একটি সবার সাথে শেয়ার দিলাম।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
