# প্রচেষ্টাটি ছোট কিন্তু সামগ্রিক বিবেচনায় বিশাল হতে পারে-

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-06-29T18:21:04+00:00
- Updated: 2013-07-02T04:53:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b8/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/06/Energy-Efficiency-300x211.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/06/Energy-Efficiency.jpg)

*এই চেষ্টা শুধু অর্থ সঞ্চয় নয়*

প্রচেষ্টাটি ছোট কিন্তু সামগ্রিক বিবেচনায় বিশাল হতে পারে  
প্রতি মাসে গড় বিদ্যুৎ বিল আসে ৬০০০/= থেকে ৬৫০০/=  
আজ প্রিয়র আম্মু এ মাসের বিল দেখালো ৩৬৭৩/=  
এসবের বিল গুলো তিনিই দিয়ে থাকেন , তাই প্রথমে বুঝতে পারিনি। এরপর পূর্বের মাসের বিল দেখালেন , মুখে হাসি । মনে পরে গেল , গত তিন মাস যাবৎ বাসায় ‘ বিদ্যুৎ সঞ্চয় ‘ অভিযান চলছে । কঠিন হুকুম সবার প্রতি – কোন রুমে কেউ উপস্থিত না থাকলে একটি ফ্যান বা লাইট যেন না জ্বলে । প্রথম মাসে অগ্রগতি তেমন আশাপ্রদ ছিলনা , দ্বিতীয় মাসে সন্তোষজনক , তৃতীয় মাসে তাঁর লক্ষ মাত্রা অর্জন

শুধু অপ্রয়োজনীয় ফ্যান , আর লাইট না জ্বালিয়ে এত বিদ্যুৎ সাশ্রয় !! আমরা হয়ত এসব ছোট খাট বিষয়ে নজর দেই না । এই সাশ্রয়কৃত বিদ্যুৎ তো আর একজন ব্যবহার করতে পারছেন । ভাবতে খারাপ লাগছে আমার – একজন সচেতন মানুষ হয়ে ৩০-৪০ % বিদ্যুৎ অপব্যয় করেছি ?

আমরা তো সবাই জানিই -‘ অপব্যয়কারী শয়তানের ভাই ।’  
আসুন সবাই শুরু করি- নিজেদের বাসা থেকেইঃ  
‘ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ? ‘  
‘যে জাতি নিজে তাঁর ভাগ্য পরিবর্তন করে না ,আল্লাহ্‌ও তাঁদের ভাগ্যের পরিবর্তন করেন না’।

[**এটি আমার গতকালের ফেইসবুকের Status **](https://www.facebook.com/jeshan.shaikram/posts/386730901431994?ref=notif&notif_t=like)

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b8/#comments
