# প্রগলভ হতে ইচ্ছে করে

Author: ছাইরাছ হেলাল
Published: 2022-06-25
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%97%e0%a6%b2%e0%a6%ad-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/

বাদলের অঝোর ধারায় অদৃশ্যেরা দৃশ্যমান হয়,  
কাছে আসে, উচ্ছ্বাসের পালে হাওয়ারা নেচে ওঠে  
প্রমত্ত ওপারের নদী আর কতদূর!

স্রোতের টান উপেক্ষা করে কলহাস্য ভেসে আসে,  
কোলাহল ভেদ করে;  
দূষণ দুঃস্বপ্নের দুর্ভেদ্য চাটিবাটি গুটিয়েছে এবারে।

এমন দুর্যোগের দুর্বিপাক পেড়িয়ে এসে  
শাসন না-মানা স্মৃতিরা, পিছু টানে রীতিবিরুদ্ধতায়,  
এখানের এই ফেরিঘাটের কত শত শত রাতে-বিরাতের!

বয়ে যাওয়া সময়ের উত্তাল পালের হাওয়া  
হেসে ওঠে নীরবে নীরবে, দীপ্ত দুরন্ত, প্রগলভ,  
পারাপারের আনন্দে, হয়ে ওঠা অভ্যাসের মরীচিকায়।

ছবি নেটের।
