# প্রকৃত ভালোবাসা

- Author: [মাছুম হাবিবী](https://sonelablog.com/author/masum-habibi/)
- Published: 2019-06-13T20:12:51+00:00
- Updated: 2019-06-14T17:15:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

ভালোবাসা একটা অনুভূতির নাম। কখন যে কার প্রতি অনুভূতি সঞ্চিত হয়ে ভালোবাসার সৃষ্টি হয় ব্যক্তি তা কোনোদিন উপলব্ধি করতে পারেনা। মানুষ ভালোবাসা দ্বারা বেষ্টিত অক্সিজেন দিয়ে তৈরী। জন্মলগ্ন থেকেই মানুষ উদাস আর হতাশা নিয়ে বেড়ে উঠে। যারা তরুণ বয়সে নিজের আঠারো’কে একশোতে রূপান্তরিত করতে পেরেছে তাই হল ভালোবাসার অাসল ভাস্কর্য! মানুষকে একমাত্র ভালোবাসা দ্বারাই ধ্বংস করা সম্ভব। আবার মানুষকে একমাত্র ভালোবাসা দ্বারাই তৈরী করা সম্ভব। আমি ভালোবাসা বলতে বেঁচে থাকা  বুঝি। আমার কাছে ভালোবাসা মানে নিজের মত বাঁচা এবং আমার দ্বারা অন্যকে আলোকিত করা! আমি ভালোবাসায় আসক্ত। প্রতিরাতে আমি ভালোবাসার জন্য কাঁদি! নিজের ভুলের প্রায়শ্চিত্ত করি ভালোবাসার কাছে। তাই ভালোবাসাকে নোংরা না ভেবে নিজের মন মানসিকতা সুন্দর করুন। মন বদল করুক মনের সাথে, জানা চেষ্টা করুন প্রিয় মানুষগুলো আপনার কোন কাজে বেশি খুশি হয়। বুঝার চেষ্টা করুন পরিবারের লোকেরা আপনার কোন আচরণে অনেক সন্তুুষ্ট তবেই আপনি হিরো, তবেই আপনি মানুষ।।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
