# প্রকৃতি ও নিয়তি

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-05-21T19:03:38+00:00
- Updated: 2014-05-21T19:03:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%bf/

---

কুয়াশামগ্ন সেই সকালে  
চারিপাশ ধোঁয়াটে ছিল বলে  
দেখিনি খুব কাছের তোমাকে।

দুপুরের তির্যক রোদ  
দু’চোখ পুড়িয়েছে বলে  
দেখিনি কাছেই থাকা তোমাকে।

বৃষ্টিমগ্ন সন্ধ্যাটা প্রবল বর্ষণে  
ঝাপসা হয়ে এলো বলে  
দেখিনি, সত্যিই দেখিনি তোমাকে।

প্রকৃতি আর নিয়তি খেলেছে বলে  
কোন খেদ কিংবা নালিশ নেই  
আজ আমার ঈশ্বরকে ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%bf/#comments
