# প্রকৃতির প্রতিশোধ

- Author: [ফজলে রাব্বী সোয়েব](https://sonelablog.com/author/fazlerabbee/)
- Published: 2020-04-03T05:44:41+00:00
- Updated: 2020-04-26T15:25:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7/

---

আমাকে ক্ষত বিক্ষত করার জ্বালা কি টের পাচ্ছ তোমরা?  
আমাকে তিলে তিলে ধ্বংস করার ফল কি পাচ্ছ তোমরা? 

একটা সময় চারিদিকে সবুজ ছিল,  
একটা সময় সুনির্মল বায়ু ছিল,  
একটা সময় বিশুদ্ধ পানি ছিল,  
তোমরা যাকে ইকোসিস্টেম বলো, তার ভারসাম্য ছিল।  
আমার আশীর্বাদ ছিল তোমাদের উপর,  
ঋতুচক্র স্বাভাবিক রাখতাম তোমাদের মঙ্গলে।

কিন্তু তোমরা পারলে না আমার আশীর্বাদের মূল্য দিতে।  
ভেঙে দিলে নিজেদের ইকোসিস্টেম নিজেরাই।  
সবুজ হয়ে গেল বিরানভূমি, বায়ূকে করে দিলে বিষাক্ত,  
পানির বিশুদ্ধতাও কেড়ে নিলে তোমরা।  
তারপরও অপেক্ষায় ছিলাম, তোমরা বদলাবে,  
বুঝতে শিখবে, মূল্য দেবে আমার ভালোবাসার।  
কিন্তু ওপরে ওঠার জন্য গোয়ার্তুমি যেন আরও  
তীব্র হয়ে উঠলো তোমাদের, আমার উপহারকে  
তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদের সাম্রাজ্য বানানোর  
চেস্টা যেন দিন দিন বেড়েই চললো তোমাদের।

তাই আমি এখন কঠোর হলাম। আমার ধৈর্য্যের বাঁধ  
ভাঙ্গার অপরাধে তোমাদের শাস্তি দেয়া হচ্ছে এখন।  
কস্ট হয় আমার কিন্তু তোমাদের এই শাস্তির কারণ  
তোমরা নিজেরাই। এই সুন্দর পৃথিবীকে অসুন্দর করার  
জন্য আমার এই অভিশাপ প্রাপ্য ছিল তোমাদের।

হ্যাঁ, আমি প্রকৃতি বলছি,  
হে মানবজাতি, আমাকে অসুন্দর করার জন্য  
তোমার উপর প্রতিশোধ নিলাম।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7/#comments
