# প্রকৃতির নৈবেদ্য

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-04-30T09:05:38+00:00
- Updated: 2020-04-30T10:49:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%88%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/

---

নতুন সূর্য এসেছে তোমার আঙিনায়,  
তুমি তাকে বরণ করো;  
নতুন সকাল তোমায় যোজন যোজন আলোকবর্ষে বেঁধেছে,  
তোমার গন্তব্যে সেই পথে হেঁটে যাও;  
উর্বরা রোহিনী তোমার বক্ষ-ভূমে  
নৈঃশব্দ্যের নৈবেদ্য ছড়ায়;  
জ্বাজল্যমান আলোকজলের ধারা-  
আপোষহীন আলিঙ্গনে ছুঁয়ে যাও।

নবদিগন্তের মেলবন্ধনে ইন্দ্রধনু হেসেছে রঙের হোলিতে;  
সপ্তবর্ণে সোনার অঙ্গ প্রেমাস্পর্শে মেখে নাও।  
মৃত্তিকার রূপ-রস-গন্ধে নবান্নের আহ্বান;  
সোনার ফসলে উপোস-রহিত করো।  
কুমারীত্বের নব বর্ষণধারায়;  
বিবর্ণ-বিবস্ত্র হাহাকারের বিসর্জন দাও।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%88%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/#comments
