# প্রকৃতির চাওয়া

- Author: [স্বর্গের মেঘ পরী](https://sonelablog.com/author/meg-pori/)
- Published: 2014-04-28T17:09:40+00:00
- Updated: 2014-04-28T17:09:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/04/urlfg.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/04/urlfg.jpg)  
মেঘ দেখে  
এখন ফেটে যাক নদী কূলপ্লাবী  
দিকহারা বর্ষনের ঘাতে  
আমি দ্বিধার অনার্য  
হাতে রুয়ে যাবো  
মৌসুমি শাঁস  
যদি ফল হয় অর্বাচীন মুখে মুখে ।

মেঘ দেখে  
ঝড়ে পড়ুক গাছের আমপ্রালি  
কেঁপে উঠে বুক ভয়ের নিশানায়  
রয়ে যাবে গাছের ছায়ায় ঝিম  
মেরে বসে থেকে একটু শীতল স্পর্শ  
খুঁজছে ক্লান্ত কাক ।

মেঘ দেখে  
শান্তির পরশ খুঁজছে দিকহার  
মোষগুলো ।  
সবার একটাই চাওয়া  
বৃষ্টি আয়…..বৃষ্টি আয়……

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/#comments
