# প্রকাশিত ।।

Author: মিথুন
Published: 2013-12-06
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a5%a4%e0%a5%a4/

আমার নাদেখা ভুবনে তোমাকে স্বাগতম।।

আমার চোখ দেখবেনা তুমি,

চোখের ছায়া আটপ্রহরে কতবার পানির রঙে  রং বদলায় জানবেনা,

দেখবেনা অপেক্ষায় ক্লান্ত চোখ কি খোঁজে এদিক সেদিক

ছুঁয়ে দেখবেনা চোখের এই অভিমান।।

আমার এই অপ্রকাশিত ভুবনে স্বাগতম তুমি..

যা বলার বলে যাই, হয়তো কিছুটা বুঝে শুনে

এই আড়াল, এই প্রকাশের অপেক্ষায় থাকা কথার ঝুলি

তুমি আড়ি পেতে শুনবেনা।।

আমার এই স্বপ্নময় জগতে স্বপ্ন তোমাকে স্বাগতম।

দেখো কেমন ভালোবাসার কাঙালিপনায়  স্বপ্নগুলো উথালপাথাল,

এই অপ্রকাশের কস্টগুলো আধফোটা এই ঠোঁটের ফাঁকে,

দেখে যাও কেমন তিরতিরিয়ে কাঁপে।।

অনেক উজাড় ভালোবাসার এই উঠানে স্বাগতমের পাপোশ।।

এই দেখো আমার চোখ, আড়াল, আমার ঠোঁট,

দেখো কেমন সব প্রকাশের লাল টুকটুকে রঙের উড়ন্ত ওড়না,

আমি তোমার জন্য হতে চাই আজন্মবার নির্লজ্জ প্রকাশিত ।।

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/image_zps7836fdc9.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/image_zps7836fdc9.jpg)
