# প্যারাডক্স

- Author: [এজহারুল এইচ শেখ](https://sonelablog.com/author/ajharul-h-shaikh/)
- Published: 2013-02-03T05:13:42+00:00
- Updated: 2013-02-03T05:13:42+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a1%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/

---

প্যারাডক্স@ এজহারুল এইচ শেখ

রাতের অন্ধকারে ঘুমের বিছানায় ঘুম হাতড়ে বেড়ায়  
তোমার আঁচলের স্পেক্ট্রাম!  
প্রতিকনা গুলো আজ ও আমার চোখ বিদ্ধ করে, বুকের নীল যবনিকা পেরিয়ে তোমার খুঁজতে পারিনা!  
আমি হকিন্সের হাত- ধরে কেঁদে  
কেঁদে চোখ রাঙিয়েছি গোধূলি আলোয়!শ্যামা শরীরে তোমার, যদি পাই নাভিমূলের কুসুম ছোঁয়া!

মেঘ সরলে,আঁচলে ফাঁক দিয়ে  
বিগ ব্যাং-এ তোমার, সবাই মিলে হামলে থাকে!  
কেউই এখন পর্যন্ত তোমার শরীরের ভর- মূল্য মাপতে পারে না,শুধু আমি খুঁজে বেড়ায় বিন্দু বিন্দু লোমে, এন্টি-ম্যাটার এবং কুয়ার্ক কনা….

লম্বা চুলের ঝর্নাধারায় তোমার, কসমিক ইনফ্লেশনে আমার চোখ এখন সময়-রহস্যে!আমি যেটা চোখে! যা দৃশ্যমান,সেটা কি তাৎক্ষনিক নাকি অনন্তকালের!  
তুমি কি আলোকবর্ষে! ঊত্তর খুঁজি না কালো-প্রতিকনায়,তোমার রূপ-সাগরে ডুব দিয়েছি তাই….

তোমাকে আর কত টুকু বা জানি,  
নখের নেলপালিশের প্লাজমা ফিজিক্সে!  
আমার ভালোবাসা সন্ধান হিগস-বোসন কনায়!  
টাইম-মেশিনে পাবো আমি, স্বর্গের কালো-সোনা!

@ বাড়ি,  
তারিখ-৩/০২/১৩  
সময়-৯ঃ১১ সকাল

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a1%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/#comments
