# পৌষ সংক্রান্তি উৎসব, প্রিয় মা তোমার শূন্যতা

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2020-01-14T19:48:36+00:00
- Updated: 2020-01-15T06:26:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/

---

*সকলকে জানাই পৌষ সংক্রান্তি উৎসবের প্রীতি ও শুভেচ্ছা।*

*পৌষ উৎসব ।*

*মা-গো পৌষের এই হাড় কাঁপানো শীতের শীতলাতায় নয়,*  
*প্রিয়-মা তোমার শূন্যতায় কাঁপছে প্রতিনিয়ত আমাকে।*  
*মা-গো আগ্নেয়গিরির উত্তাপ দাবানল জ্বলছে বুকে ভিতর,*  
*মা-গো তোমারে না দেখার শূন্যতায়,*  
*জ্বলিয়ে পুড়িয়ে ভস্মীভূত করেছে আমাকে।*

*সেদিন তোমায় কথা দিয়েছিলাম মা, পৌষের উৎসব আনন্দ তোমার সঙ্গেই করবো,*  
*তা না করে আমি রয়েছি কয়েকশো কিলোমিটার দূরে, দূর প্রবাসে,*  
*মাগো ক্ষমা করো আমারে, আমি আসতে পারিনি বলে।*  
*মা-গো, তোমার দৃষ্টির অন্তরালে, তোমার ধরা ছোঁয়ার বাইরে,*  
*মা-গো তুমিহীনা পৌষ পার্বণ হয় কি কখনো উদযাপন,*  
*মাগো তুমিহীনা উৎসব আনন্দ হয় দুঃস্বপ্ন।*

*সন্তান,*

*প্রিয় বাবা, কথা ছিলো পৌষের কুয়াশাছন্ন ভোরে*  
*নগ্ন পায়ে শিশির সিক্ত দুর্বা ঘাসের উপর তোমার হাত ধরে হাঁটবো আমরা দুজন,*  
*শুভ্র তুষার ছড়ানো প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়া আমাকে,*  
*তোমার শরীরের উত্তাপ থেকে অনেক ওম দিয়ে উষ্ণতা দেবে আমাকে,*  
*প্রিয় বাবা, তুমিহীনা পৌষের তুষারে পূর্ণস্নানহয় নাকো একা, তুমি আসোনি কেন, তুমি রয়েছ কতো দূরে, তুমি কোনো থাকো দূর প্রবাসে।*

*স্ত্রী,*

*প্রিয় সখা তোমার অনুপস্থিতিতে পৌষ সংক্রান্তী উপলক্ষে,*  
*তৈরি করা রংবেরঙের পিঠেপুলি একটাও তুলতে পারিনি মুখে।*  
*প্রিয় তুমি ফিরে এসো দ্রুত ভালোবাসার ঘারে,*  
*তারপর তুমি আমি দুজনে মিলে,*  
*পৌষ সংক্রান্তির রসালো পিঠেপুলি আবেশ,*  
*মিষ্টি প্রেমের মমতায় যাবো ভেসে,*  
*প্রিয় সখা তুমি আসোনি কেন, তুমি রয়েছ কতো দূরে।*

*আমি,*  
*আনন্দের স্বপ্ন হয়েছে দুঃস্বপ্ন, প্রিয় সব*  
*তোমাদের মিষ্টি কথায় আমি হই ধন্য,*  
*প্রিয় জনের হাসি মাখা মুখ হয় আমার উৎসব আনন্দ।*  
*সঞ্জয় মালাকার //*

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/#comments
