# পৌষ সংক্রান্তি উৎসব, অঘ্রাণে-পৌষে আলোছায়া পাঠ

- Author: [দালান জাহান](https://sonelablog.com/author/dalan-jahan/)
- Published: 2020-01-31T14:36:30+00:00
- Updated: 2020-01-31T14:36:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%98%e0%a7%8d%e0%a6%b0/

---

-

হেমন্তের ঠোঁটে নিয়ে নবান্ন ঘ্রাণ  
সৌরভ আমেজে মেতেছে কৃষাণ  
পায়ে বেঁধে শিশিরেরা হলুদিয়া ঘাস  
ধোঁয়ার কুয়াশায় এঁকেছে আকাশ ।

ম-ম গন্ধে আকুল সোনার ও ফুলে  
ঢেঁকিচড়া রমনীরা মেতেছে তালে  
প্রেম আর পিঠাপুলি কৃষাণও পাড়া  
বাতায়নে শিরশির শীতেরও নাড়া।

উৎসবে আনন্দে মধুর উচ্ছ্বাসে  
গাঁয়ের ঘরে ঘরে কাস্তেরা হাসে  
রাতভর দাবা-দৌড় ধানের উঠোনে  
চাঁদ মামা চুপচাপ জোছনা বনে ।

কোমল রোদ্রে বাজে মাড়াইয়ের ধ্বনি  
খেজুরের হাড়ি ভেঙে রবি কাকু শনি  
কিশোরেরা গোল্লাছুট দমে ফাঁকা মাঠ  
অঘ্রাণে-পৌষে আলো-ছায়া পাঠ ।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%98%e0%a7%8d%e0%a6%b0/#comments
