# পৌষ সংক্রান্তি উৎসব, মা-গো পৌষ যে এসেছে তোমার দুয়ারে

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-01-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b/

পৌষ,

*ঠান্ডা কাটানোর ব্যর্থ প্রয়াসে*  
*মা-গো আঁচল ভাঁজে থাকলা পরে*  
*পথের ধারে, দুলো বালু আর দূরগন্ধ গায়ে মেখে!*  
*মা-গো গাঁ হিম হয়ে আসে শীতল বাতাসে*  
*মাগো এপাশ – ওপাশ ফিসফিস শব্দ গুণগুণ নানি*  
*শরীর হিম হয়ে আসে তার নিথর আহবানে!*

*মা-গো পৌষ এসেছে নিরিন্দিয় জীর্ণবসনে*  
*তোমার শরীরের রক্ত মাংসে*  
*ক্ষণিকের মোহ ভেঙ্গে নিদ্রা জাগাতে!*  
*মা-গো তোমার রক্তাম্বর হৃদয়ের অনুভূতি হয়েছে নিঃসাড়*  
*মা-গো লেপ- খাঁথা- আর-শাল, তোমার স্বপ্নের চারদেয়ালে!*

*মাগো স্বপ্ন দেখিয়ে আশাবরী সে- আজও*  
*আসেনি তোমার কপালে*  
*অথচ চোখ তোমার বিভোর নিরাশ জাগ্রত স্বপ্নে,*  
*মা-গো অব্যক্ত কথার ফুলঝুরিতে নির্বাক চেয়ে থাকলা*  
*দুধের শিশু আঁচলে আগলে।*

*মা-গো পৌষ যে এসেছে তোমার দুয়ারে*  
*উৎসব মুখর দুঃস্বপ্ন হয়ে!*

*সঞ্জয় মালাকার //*
