# পৌষের রবি

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-02-09T02:53:53+00:00
- Updated: 2021-02-09T02:53:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf/

---

নিঝুম যামিনী শেষে আধো খোলা চোখে  
আড়মোড়া ভেঙে জেগে পৌষের রবি,  
ছড়ায়ে স্নিগ্ধ আলো মেতে উঠে রোখে  
এঁকে ‍দিতে প্রকৃতির মনোহরা ছবি।

সবুজ শস্য ক্ষেত দেখে সেই ছটা  
শিশিরের দাঁতে হাসে কুহেলীর আড়ে,  
সোনা ঝরা চুম্বনে ডেকে করে ঘটা  
পাখালিরা গলা ছেড়ে গেয়ে উঠে ঝাড়ে।

কত যে বদন জাগে সুহাসিনী রূপে  
ওমের পরশে ভুলে হিমানীর চুম,  
কেউ করে শুকরিয়া নিরালায় চুপে  
কেউ হয়ে মাতোয়ারা খোশে করে ধুম।

চলন যদি না হয় হৃদয়ের ধন,  
অধীর আশা কি কভু করে সেথা রণ??

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf/#comments
