# পোষ্টকৃত কবিতা ‘নাড়ীর নিভৃত নীড়ে’ এবং প্রাসঙ্গিক কিছু বক্তব্য

- Author: [মর্তুজা হাসান সৈকত](https://sonelablog.com/author/mortuzashaikat/)
- Published: 2013-08-28T14:34:45+00:00
- Updated: 2013-08-28T14:59:42+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8/

---

সাহিত্যে মতপার্থক্য থাকবেই, এটাই স্বাভাবিক কিন্তু তাঁর প্রকাশটাওতো হওয়া চাই মার্জিত ভাষায় । নাকি নগ্ন আক্রমনে এভাবে লিখাও শোভনীয় ‘মুর্তজা আপনি শব্দ তৈরি করতে পারেন না । কবিতা লেখার জন্য আপনি শব্দ তৈরি করবেন আর আমরা তা গ্রহন করবো এটা ভাবা ঠিক না ।‘ ? ভালো, খুবই ভালো কথা। আমি এমন কেউ হয়ে যাইনি শব্দ তৈরি করবো, কবিতার পথে হাঁটছি কম বেশী বছর আটেক মাত্র । তবে হ্যাঁ কবিতা লিখতে যেয়ে অবশ্য ছন্দের প্রয়োজনে শব্দ তৈরি হয়, চর্যাপদ থেকে শুরু করলেও অন্তত কবিতার ইতিহাস তাই বলছে। কিন্তু তাঁর আগেও বোধকরি জানা উচিত টেকনিকের ইতিহাস কী বলে । সবিনয়ে জানাচ্ছি আমিই প্রথম নয় নারীশ্বরী শব্দটি বাংলা সাহিত্যে প্রথম ব্যাবহার করেন সম্ভবত আহমেদ ছফা । আবদুল মান্নান সৈয়দ, সৈয়দ আল ফারুক এমনকী সমকালীন উম্মে মুসলিমাও তাঁর কবিতায় নারীশ্বরী শব্দটি ব্যাবহার করেছেন ।

কবিতার সচেতন পাঠকমাত্রই কবিতার যে কোন ফর্মকে অস্বীকার করতে পারেন না, পারিনা তেমনি আমিও। তবে আমি এও স্বীকার করি সোনেলায় ‘নারীর নিভৃত নীড়ে’ প্রকাশ হয়ে কেবল ব্লগটির শ্রীবৃদ্ধি করতেই ব্যার্থ হয়নি উপরোক্ত কারো কারো অস্বস্তির কারণও হয়েছে । এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত । তবে আমি কোনভাবেই স্বীকার করতে পারিনা কবিতাটি সভ্যতা বহির্ভূত কিংবা সোনেলা যৌনতা প্রকাশের ব্লগ । একটু খেয়াল রাখলেই আমরা দেখতে পাই সমকালীন বাংলা সাহিত্যেই হুমায়ুন আজাদ, শামসুর রাহমান, হাসান হাফিজ, নির্মলেন্দু গুণ, তসলিমা নাসরিন এমন অজস্র কবিতার উদাহরন সৃষ্টি করেছেন। তাই বলে কী তাঁরা সভ্যতার বিপক্ষে চলে গেছেন ? বরঞ্চ, তাঁর অনেক কবিতাই উঁচু দরের শিল্পকলা বলে পরিগণিত। এক হাংরি জেনারেশনের কবি মলয় রায় চৌধুরীতো রীতিমত জীবন্ত কিংবদন্তী কেবল হাংরি কবিতা লিখে । সভ্যতা বহির্ভূত কবিতার কবি হিসেবে কই কেউতো তাঁকে আখ্যায়িত করেনি । নতুন প্রজন্মের অনেক কবিরই আদর্শ তিনি ।

গদ্যের হাত আমার অত্যন্ত দুর্বল, লেখা তাই দীর্ঘায়িত করছি না তবে এতটুকুন দৃঢ়ভাবেই জানাচ্ছি সাহিত্য শিল্পের সাথে তুলনীয় তাই এর আলোচনা বা সমালোচনা দুইই শিল্পিত হওয়া উচিত বলেই মনে করি আমি, দৃষ্টিকটু ভাবে নয়। যেহেতু সোনেলায় ‘নারীর নিভৃত নীড়ের’ মত সভ্যতা বহির্ভূত কবিতা প্রকাশ করে আমি মহা অন্যায় করে ফেলেছি তাই এর প্রায়শ্চিত্য করার জন্য সোনেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি । এতদিন সোনেলার যেসব ভাইয়া আপি ছোট ভাইয়ের মত প্রেরণা যুগিয়ে নিঃস্বার্থভাবে অনুপ্রাণিত করেছেন তাঁদের প্রত্যেকের কাছে মার্জনা চেয়ে এই পোস্টের মাধ্যমে সোনেলায় আমার ব্লগিং এর ইতি টানছি ।

বি দ্রঃ মডারেশন প্যানেল চাইলে সোনেলায় প্রকাশিত আমার সমস্ত কবিতা মুছে ফেলতে পারেন ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8/#comments
