# পেয়াজের ঝাঁঝ

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-11-19T18:11:23+00:00
- Updated: 2019-11-19T20:33:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9d%e0%a6%be%e0%a6%81%e0%a6%9d/

---

ঝাঁঝ বেড়েছে পেয়াজে  
বাজার পুরো গরম  
নিন্ম আয়ের জনগোষ্ঠি  
ভোগান্তিতে যে চরম ।

শাষক গোষ্ঠি পক্ষ নিলো  
ফটকাদের দলে  
জনস্বার্থে প্রচার হলো  
পেয়াজ ছাড়া চলে ।

ভোটে মারবি, জোটে মারবি  
মারবি পেয়াজের ঝাঁঝে  
নিজ দেশে আমরা বুঝি আর  
রইলাম না কোন কাজে ।

ফটকা কারবারী লুটে নিলো  
আমার ঘামের দাম  
রক্ত দিয়ে কিনেছিলাম, তাইতো  
বাংলাদেশের নাম ।  
~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ১৯/১১/১৯  
ঢাকা

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9d%e0%a6%be%e0%a6%81%e0%a6%9d/#comments
