# পৃথিবী

Author: শুন্য শুন্যালয়
Published: 2013-08-16
Category: একান্ত অনুভূতি, বিবিধ
Tags: বন্ধুর পৃথিবী, মায়ার পৃথিবী
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80/

যদি বলি সৃষ্টিকর্তা পারবে না আরেকটা পৃথিবী তৈরি করতে, ভুল বলবো কি?  
না বোধ হয়…আমাদের কি নামের অভাব !!!  
দিয়ে দেব তার নাম এ বি সি ডি কিংবা অ আ কিছু …

যদি বলি আমি পারবো আরো অনেক পৃথিবী তৈরি করতে ভুল বলবো কি?  
কাট কাট…মন্তব্য নিষ্প্রয়োজন ।  
আমি জানি আমি পারবো, আমি পারি  
এক একটা মানুষ নিয়ে আমার এক একটা পৃথিবী  
প্রিয় ছোট ছোট জিনিস নিয়ে আমার এক একটা পৃথিবী ।

এক পৃথিবী গুলিয়ে দিয়ে যায় মাঝে মাঝে আরেক পৃথিবীর ঘর  
হতেই পারে আলসে নয় মোটেই আমার পৃথিবী  
ঘুরে বেড়ায় তারা আমাকে কেন্দ্র বিন্দু করে  
বৃত্তের বাইরে যাবো সাধ্য কোথায়?  
গ্রহণ লেগে যায় আমার গায়ে ।

হেরে যাবার আগে হাত বাড়িয়ে দেই মহাশুন্যে আমার  
আমার আছে অনেক অনেক পৃথিবী  
কয়টা ভাংবে তুমি?  
বন্ধুর পৃথিবী আছে  
চোখে পানি ভরা প্রিয় মানুষের চকলেট হাতে হেসে ওঠা পৃথিবী আছে  
লিটল চার্লি বিয়ার কার্টুনের মতো একটা স্বপ্নের পৃথিবী আছে  
আছে মায়ার পৃথিবী ………
