# পৃথিবীর পথে

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-01-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87/

*এই গগন নক্ষত্রের তলে*

*আছে অজস্র লোকালয়*

*এই পৃথিবীর অজানা দীর্ঘ পথ*

*দৃপ্ত পায়ে হেঁটে হেঁটে*

*দূর্গম দূর্ভেদ্য অন্ধকার*

*আমি অতিক্রম করতে চাই*

*দেখব আমি পৃথিবীর অপার*

*সৌন্দর্য ঘুরে ঘুরে*

*প্রকৃতির সম্ভারে প্রবেশ করে*

*কখনো উঠব পাহাড় পর্বতে*

*কখনো ও বা পাখির ডানায় ভর করে*

*দেখব অপার সৌন্দর্য*

*সত্যি সত্যি দেখব আমি পৃথিবীর অপার*

*সৌন্দর্য ঘুরে ঘুরে*

*দৃষ্টির অগোচরে রয়ে গেল আমার*

*কত দেশ বিদেশে কত কত রাজধানী*

*সেই তুলনায় আমি পৃথিবীর ক্ষুদ্র প্রাণী*

*দেখনি কখনো স্নিগ্ধ দুপুর দোয়েলের নাচানাচি*

*শুনিনি কখনো বসন্তের ভোরে কোকিলের গান*

*আমি পৃথিবীর পথে যেতে যেতে*

*সকল জরাজীর্ণ কাটিয়ে দিব*

*দেখব সকল অপার সৌন্দর্য*

*তাতে আমার শেষ হবে*

*এই ধরা অভিলাষ।*

*রচনাকালঃ*

*১৯/১২/২০২০*
