# পূর্ণিমায় গ্রহণের কাল

Author: হালিম নজরুল
Published: 2022-09-30
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/

আমাদের স্কুলপাড়ায় যখন গোলাপের মৌ মৌ

চোখে তখন কেবলই পার্বতীসুখ

চারদিকে বেতসলতা-ডাহুকের সুর

জোছনার নদীতে প্রবল স্রোত; টইটম্বুর।

অমাবস্যা সেখানেই নামে, যে চাঁদে পূর্ণিমা হয়।

সেদিনের বৃহস্পতি দখলে নিল আজ গ্রহণের কাল।
