# পুর্নেন্দু হওয়ার ব্যার্থ বাসনা – ২

- Author: [আর্বনীল](https://sonelablog.com/author/robi_21123/)
- Published: 2014-07-15T07:59:37+00:00
- Updated: 2014-07-15T08:03:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: আর্বনীল, নির্বাসিত নীল, নীল, পুর্নেন্দু, রবি
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/

---

_ টুনির মা, একটু বাইরে আসবে ?  
_ রাত 12টা বাজে। এখন বাইরে? কেন?  
_ না মানে তোমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করতেছে। জড়িয়ে ধরে একটা চুমু খেয়েই চলে যাব। আসবে?  
_ কি! কি বললে তুমি?  
_ বললাম একটা চুমু খেয়েই চলে যাব। আসবে ?  
_ চুপ! একদম চুপ! রোজা-রমজানের দিনে এসব শুনাও পাপ! হুহ!  
_ হোয়াট? এখন রোজা কিসের? এখনতো রাত!  
_ তাঁতে কি হইছে? তুমি আমার বাসার সামনে এখন আসবেনা খবরদার!  
_ মানে কি! তুমি বের হবে না?  
_ না!  
_ কি বললে?  
_ ঐ টুনির বাপ কানে কি কম শোন? বলছিনা একবার বের হতে পারবনা।  
_ তাইতো?  
_ হ্যাঁ! হ্যাঁ! হ্যাঁ!  
_ ওকে! ৩দিনের ব্রেকআপ! আগামী ৩দিন আমার সাথে কোন যোগাযোগ করবেনা। আই হ্যাট ইয়ু!  
_ এহ আসছে! আই অলসো হ্যাট ইয়্যু এত্তগুলা। হুহ!

এরপরও আর কথা চালিয়ে যাওয়া যায় ভাবছেন?  
ডিসগাস্টিং! 😛

বিঃ দ্রঃ ইহা একটা লুতুপুতু/লটর-পটর কপিতা/কথোপকথন। 😀

#১২

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/#comments
