# পূর্ণ-চাঁদের জ্যোৎস্না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-08-17T15:51:05+00:00
- Updated: 2020-08-20T05:03:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

---

 

ক্রমাগত হেঁটে যাচ্ছি শব্দ-হীনতার দিকে  
সূর্যাস্ত-বেলায়, শুধুই একাকী, একাকীর পথে;  
হতে পারে, সামান্য অপেক্ষা, দৈব- দেবতার,  
পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো।  
আপনাপন সান্ধ্য-মোড়ে হাজির আজ  
অসংখ্য আনন্দ-দেবতা।

এক কালের প্রচণ্ড-সুহৃদ স্বদলে পাশ কাটিয়ে  
ব্যস্ততায় চালু রেখেছে রাত্রির আনন্দ-কৌশল,  
প্রবল কামের তেজ-অক্সিজেন গায়ে মেখে!!  
এ এক না-ফেরার-ভেলা, ইচ্ছে উদাসীনতায়;

চাঁদের আকাশ-জালে নড়েচড়ে ওঠে  
আলগোছে লুকিয়ে রাখা এক টুকরো নীলাকাশ  
জিয়ন কাঠির ছোঁয়ায়, তুচ্ছ সবকিছু ছুঁড়ে ফেলে  
অণু-নক্ষত্রের বুকে চিবুক চেপে, জেগে থাকি, একাকী।

ছবি নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/#comments
