# পুরুষ, তুমি

- Author: [পারভীন সুলতানা](https://sonelablog.com/author/parveen018/)
- Published: 2015-07-25T16:12:52+00:00
- Updated: 2015-07-25T17:00:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

পুরুষ তুমি বসতি বসাও  
আমি ঘর বাঁধি, সাঁজাই গোছাই ,  
সেই ঘরে তুমি’ আমি  
তোমার আমার যাবতীয় সংসার করি ।  
আমি কুটো নাড়ি  
সাঁঝ প্রদিপ জ্বালি,  
পঞ্চ ব্যাঞ্জনে আহার যোগাই ।  
সকাল সন্ধ্যা স্রষ্টার নাম জপি  
মঙ্গল প্রদিপ জ্বালি ,  
বাটির চৌহদ্দিতে আপন ভুলে  
অধিকার অনধিকারের সীমানা গড়ি ।  
তথাপি , আমার বলে অধিকৃত নয়  
স্বীকৃত নয় আমার বসবাস;  
ইচ্ছে অথবা অনিচ্ছার নির্দেশে  
তোমার অধিকার স্বীকৃত  
শীল মোহর স্বাক্ষরিত কাগজটি  
আমাকে পরিত্যাক্ত ঘোষণা করে  
মুহূর্তে ঘরচুত্য , নীড়হারা আমি,  
অথচ আমিই ঘর বাঁধি  
অনন্ত কাল হতে দাম্পত্য বহন করি ।

পুরুষ , তুমি উপনীত হও  
আমি গর্ভধারণ করি।  
নয়মাস দশ দিন গর্ভস্থিত যাতনাক্লেশ  
প্রসবে মরণোন্মুখ , দ্বিতীয় জীবন লাভি  
তবুও আমিই সন্তান দেই  
দেই তোমাকে জন্ম বার বার, বারংবার ।  
লালন পালন করি আচরহীন যত্নে,  
অতঃপর সে, তোমারই বংশধর ;  
তোমারই নাম ধারণ করে ।  
সমাজ সংসার এই বিশ্বচরাচরে  
তোমার উন্নত গ্রীবা , গর্বিত হুঙ্কার  
স্বদর্পে প্রতিষ্ঠিত পিতৃত্বের দাবীদার ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
