# পুরুষ তুমি মানুষ হও

Author: ইরিনা আহমেদ
Published: 2020-10-13
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%93/

পর্ণোগ্রাফি দেখে যদি আপনি সকল মেয়েকেই পর্ণস্টার ভাবতে শুরু করে দিন তবে সেই দোষটা কেবলই আপনার, শুধু মাত্র আপনার। একবার পড়ুন হাজারবার পড়ুন। হ্যাঁ,দোষটা আপনারই।

কে কীরাম ড্রেসআপ করবে সেই স্বাধীনতা তার, শুধুমাত্র তার, আপনার নয়। আপনি যদি নিজের ওপর কন্ট্রোল রাখতে না পারেন তবে আপনার বেঁচে থাকার মধ্যে বিন্দু পরিমাণও স্বার্থকতা নেই। নিজ দায়িত্বে জবাই হয়ে যান।

একটা প্রবাদ আছে জানেন তো? ” দুষ্ট গোরুর চেয়ে শূন্য গোয়াল  ভীষন ভালো ”  
সুতরাং বুঝতেই পারছেন, আপনার মতো মানুষ থাকার চেয়ে না থাকাটা পৃথিবীর পক্ষে কতোটা মঙ্গলজনক!  
আপনার মতো মানুষ না থাকলে পৃথিবীর সামান্যতমও ক্ষতি হবে না, কারও কিচ্ছু এসে যাবে না। বরং আপনার না থাকাতে প্রকৃতি স্বস্তির নিঃস্বাস ফেলবে।

সুতরাং আপনার বিকৃত মস্তিষ্কের জন্য এটা দায়ী, ওটা দায়ী এসব আজাইরা এক্সকিউজ না দেখিয়ে নিজেকে শোধরান, নিজের নষ্ট মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে রাখুন। আর এটাই হবে আপনার স্বার্থকতা।
