# পুরুষ তুই মানুষ হবি কবে?

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-10-21T03:48:41+00:00
- Updated: 2020-10-21T16:14:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/

---

 

তুমি এসেছিলে, এসেছিলে ভালোবাসা দিতে নয় বরং শরীরের ভাঁজে ভাঁজে যে অমৃত সুখধারা লুকায়িত থাকে গভীর অন্ধকারে, চাকচিক্যের আড়ালে তারই খোঁজে। বিশ্বাসের প্রহরী-প্রাচীর ডিঙ্গিয়ে, সযতনে লালিত সতীত্বের কুটিরে হানা দিতে।

এসেছিলে বৃষ্টিস্নাত নিঃসঙ্গ দুপুরে , একাকীত্বের দাবানলে আমাকে পুড়িয়ে মারতে।

খুব জানতে ইচ্ছে করে সে-ই আগুনের একফোঁটা আঁচ কি তোমার ঐ বর্মাবৃত চিত্তে লাগেনি! 

হয়তো লেগেছিল তথাপি নিজের পুরুষত্বের মুখোশ বিকোতে চাওনি বলেই, কাপুরুষত্বে মখমলের চাদর জড়িয়ে দিলে। 

জোর করে ভোগ করলেই শুধু ধর্ষণ হবে কেন? মিথ্যার বেসাতি সাজিয়ে ভোগের নিবন্ধনের আগেই ভোগ সেটাও তো ধর্ষণের সামিল। 

শুনেছি সুখের তাজমহল গড়েছো ভালোবাসার শ্বেত-পাথরের মার্বেলে! 

যেমন শাহজাহান তাজমহলের অনুরূপ বানাতে উদারতার পরিচয় দিতে না পেরে শ্রমিকদের দুটো হাত কেটে উপঢৌকন দিয়ে ভরে দিয়েছিল তেমনি আমাকেও করেছো অথর্ব, অচল বিনিময়ে উপহার দিয়েছো আঁজলা ভরে বেদনার, কান্নার হীরা-জহরত। 

যুগ-যুগান্তরে পুরুষত্ব এভাবেই সমাজ , সংসারে প্রতিষ্ঠিত হয়েছে ধর্ষণের খড়গ দন্ড হিসেবে। পুরুষ তুই কবে মানুষ হয়ে নারীকে করবি বরণ???

ছবি-গুগল

---

Comments: 47 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/#comments
