# পুরুষরা চাইলেই সব পারে

Author: মাছুম হাবিবী
Published: 2021-03-08
Category: সমসাময়িক
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

**করোনা কালীন একজন হিন্দু মহিলা সন্তানপ্রসবের ব্যথায়** রাত ১১ টা নাগাদ ছটফট করছিলেন। হসপিটালে নেয়ার জন্য কোনো গাড়ি কিংবা এ্যাম্বু’লেন্স খুঁজে পাওয়া যায়নি। ঠিক তখন কোনো এক মাধ্যমে **RAB কর্মকর্তা Shamim Anwar** স্যার খবর পেয়ে গাড়ি নিয়ে দ্রুত মহিলাটির বাসায় যান। তারপর, উনাকে কোলে তুলে দৌঁড়ে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যান। **আমি পুরো ঘটনাটির ভিডিও** দেখে অবাক হয়ে ‘কালো পোশাক পরা লোকটির চোখের দিকে অনেক্ষণ তাকিয়ে ছিলাম! উনার চোখেমুখে ভয়ে চাপ স্পষ্ট ভেসে উঠছে। উনার ছুটাছুটি দেখে মনে হচ্ছিলো **উনার ই মায়ের পেটের বোন প্যাগনেন্ট অবস্থায় প্রসবের ব্যথায় কাতরাচ্ছে। আর উনি অফিস থেকে দৌঁড়ে এসে সুপারম্যানের মত বোনকে কঠিন বিপদ থেকে রক্ষা করলেন।** সেদিন সত্যি খুব প্রাউড করছিলাম নিজেকে পুরুষ মানুষ ভেবে। মনে মনে বলেছিলাম **‘পুরুষরা চাইলেই সব পারে।।**

**২০২০ এর শেষার্ধে** দেশে গণহারে ধর্ষণের সংখ্যা  বেড়েছিলো। একদল নরপিশাচ ধর্ষক **৮ বছরের** শিশু থেকে শুরু করে **৫৮ বছরের বুড়িকেও** ছাড় দেয়নি। ঠিক সেই সময়টাও একদল পুরুষ ধর্ষকের **ফাঁসি চাই ব্যানার হাতে ঢাকা রাজু ভাস্কর্যের সামনে দিনের পর দিন দাঁড়িয়ে ছিল।** ঠিক তখনও প্রাউড করছিলাম নিজেকে পুরুষ মানুষ ভেবে। আর মনে মনে বলছিলাম **পুরুষরা চাইলেই সব পারে।।**

**একদল ডাকাত** যখন লন্ডনী বাড়িটায় গভীর রাতে লুটপাট শুরু করে সবকিছু ভেঙেচুড়ে চুরমার করার চেষ্টা করছিলো। **ঠিক তখনই পাশের** বিল্ডিং থেকে দৌঁড়ে এসে একদল পুরুষ সমস্ত ডাকাতদের লাটিপেটা করে তাড়িয়ে দেয়। **ঠিক তখনও প্রাউড করছিলাম নিজেকে পুরুষ মানুষ ভেবে।।**

**পরিবারের সুখের** জন্য যে পুরুষটি ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়ে ফেলার পরও, হাসিমুখে বাসায় ফিরে রিলাক্স থাকার চেষ্টা করে। **কখনো কাউকে বুঝতেই** দেয়না ভেতরে কতটা বাজে ভাবে ক্ষত হয়েছে। এসব পুরুষদের দেখেও প্রাউড ফিল হয়। **তখন চিৎকার করে বলতে ইচ্ছে হয় পুরুষরা চাইলেই সব পারে।**

*তাই আজকে নারী দিবসে সকল নারীজাতিকে শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে নারীদেরও উচিৎ সঠিক এবং সৎ পুরুষদের আজকের দিনে ভালোবাসা জ্ঞাপন করা!*

**সবাইকে নারী দিবসের শুভেচ্ছা**
