# পুরনো সেতারের গানে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-03-09T11:49:43+00:00
- Updated: 2020-03-09T11:49:43+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

---

নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে উইপোঁকা ~  
করোনায় আক্রান্ত মনের দেয়াল ~  
জলের ছায়া ধুম্র মায়া ~  
প্রহর গুলো বেখাল ।  
হিসাব কষি খতিয়ানের পাতায় ~  
রেওয়ামিলে গড়মিল ~  
প্রাপ্তি প্রদানে অণুবিক্ষণ দৃষ্টি রাখি  
তালকে দেখি তিল ।।  
দিনের শেষে রাত্রি আসে ~  
নতুন স্বপ্ন জাগে ভোরে ~  
গোধুলীর প্রেমে বসন্ত নামে ~  
প্রহর কাটে ঘোরে ।।  
যায় বেলা যায়, সময়ের কাটায় ~  
কর্ম কাঠামোর টানে ~  
সুর খুঁজে পাই আপন মনে ~  
পুরনো সেতারের গানে ।।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/#comments
