# পুতুল মেয়ে

Author: মোকসেদুল ইসলাম
Published: 2014-11-20
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87/

পুতুল তুমি পুতুল মেয়ে  
আমায় নিয়ে খেলছো খেলা  
দিনে রাতে।

খেলা ঘরটি বারে বারে  
ভেঙ্গে আবার গড়ছো তুমি  
নতুন করে।

হতে পারে আমার প্রেম  
তোমার কাছে ছোট্ট বালির  
বাঁধের মত।

কিন্তু তুমি মনে রেখ  
এমন প্রেমিক আর পাবেনা  
যদিও শত মানুষ দেখ।
