# পুতুল।

Author: শুন্য শুন্যালয়
Published: 2014-07-24
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a5%a4/

পুতুলে প্রাণ জেগেছে, শুধু প্রাণের আদান প্রদানে আজো বিমুখ বিধাতা বন্টনে ।।  
চুপ করে লুকিয়ে রাখে রিমোট, থামিয়ে দেয়া চলবে না যে কিছুতেই।  
মুগ্ধতার স্কেলেও যেন টান পড়েছে।  
যা দেখে লাফিয়ে ঝাঁপিয়ে বলে বেড়ায় লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।  
মাঝে মাঝে আড়চোখে মুখে হাসি নিয়ে দেখে লুকিয়ে রাখা রিমোট।  
মাথাটা হেলিয়ে দুলিয়ে গান গায়।  
কেনো যেনো তবু আড়ষ্ট হয়ে আসে শরীর, প্রাণ;  
ওরে বোকা!!! রিমোট তো লুকিয়েছিস কিন্তু ব্যাটারির মেয়াদ যে শেষ……

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/176381.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/176381.jpg)
