# পুঞ্জ-মেঘের আড়ালে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-07-10T07:15:48+00:00
- Updated: 2019-07-10T13:53:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/

---

 

বৃষ্টি এবার কালো-আলতায় ঠোঁট এঁকে  
ধূন ধরে বসে আছে, সেই ভোর থেকে এই অব্দি!  
আনন্দ-বেদনার মোহন চৌহদ্দিতে অখণ্ড-অস্পষ্টতায়  
অ-নগ্ন বিবসনা যোগিনীর মত;  
বিজুলির ধ্মক-চমক থোরাই কেয়ার করে সে,  
কিছুতেই সে আজ নাববে না, বিজলিদের শাপ-শাপান্ত  
কিছুতেই সে মানবে না।

চোখ উল্টে ভয় দেখায় বিজলিদের, ভ্রু-নাচিয়ে,  
চেতিয়ে-ও না কিন্তু, ওয়াশিংটন ডিসির মত  
চুবিয়ে-ডুবিয়ে দেব, বেঁকে-চুরে জ্বলে ওঠা প্রেমের  
লেলিহান অনলে, পুঞ্জ-মেঘের স্তব্ধতায়।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/#comments
