# পিশাচ

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-12-17T21:10:08+00:00
- Updated: 2020-12-17T21:10:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: / দেশদ্রোহী/, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%9a/

---

হাত বদলের তাড়নায় গর্জে উঠে অন্ধ-আলোর নরপিশাচ,

পিশাচ?  
পিশাচ,

স্বেচ্ছাচারী ছদ্মবেশ  
দায়হীন মিথ্যাচার  
নীতিহীন রীতি  
পৈশাচিক আবরণের হাত বাড়ায় সুপ্ত নরক হতে।

ওরা নিতে জানে,  
কিছু করুণা, কিছু দয়া চাইতে জানে নিপুণ কৌশলে;

বাড়িয়ে রাখা হাতের দশ আঙ্গুলে লুকিয়ে থাকে বিষদন্ত..  
ওদের চাওয়া ফুরোয়না,  
ওদের ক্ষত-বিক্ষত তালুতে বিষাক্ত হয় বিশুদ্ধ প্রতিদান।

কতটা ঘৃণা জমে উঠলে সব নিঃশেষ হয়ে যায়?  
কতটা ঘৃণ্য হলে চুকে যায় সমস্ত দায়-ঋণ?  
যেভাবে মৃত্যু ভয়ে ভ্রষ্টেরা ভুলে যায় আজন্ম সৃষ্ট- স্মৃতি,  
তেমন-ই নষ্টদের দানবমুঠোতে বন্দী সময়!

গন্তব্য?  
ধ্বংস/

ধ্বংস-ধ্বনি বেজে ওঠে গাঢ় অন্ধকার চিড়ে,  
শুধু জানি ঐ সময় পর্যন্ত বাঁচতে হবে..  
জেগে থাকতে হবে।

 

ছবি-নেট থেকে।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%9a/#comments
