# পিতা

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-08-14T19:01:25+00:00
- Updated: 2014-08-14T20:12:40+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: আমাদের জাতির পিতা, পিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতার মৃত্যু পরবর্তী সময়ে কেউই চিন্তা করতে পারেনি – এই বাংলাদেশে আবার বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর এর পর যেসব শকুন পালিয়ে ছিল- তারা সব বেড়িয়ে আসতে লাগলো । ১৫ আগস্ট ভোরেই মৃত্যুর উল্লাস মিছিলে নেতৃত্ব করতে দেখেছি – পালিয়ে থাকা রাজাকার,শান্তি কমিটি আর মুসলিম লীগ নেতাদের। ওই কিশোর বয়সেই তখন বুঝে গিয়েছি- জাতীয় পতাকা খামচে ধরা সেই পুরনো শকুনদের আবার উত্থান হচ্ছে।  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/08/208383_271970176241401_1620740925_n.jpg)](http://sonelablog.com/archives/19255/208383_271970176241401_1620740925_n)  
তারপরেও –  
যে দেশের পাখিরা গান গায় বঙ্গবন্ধুর নামে  
যে দেশের বাতাসে মিশে আছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ  
সে দেশে কার সাধ্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ?  
কে আছেন এমন বাঁশিওয়ালা  
যিনি সমগ্র জাতিকে এক সুরে একতাবদ্ধ করতে পারবেন ?

আজ এই দিনে জাতির পিতার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা ।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
