# পিতা

Author: সঞ্জয় মালাকার
Published: 2019-11-06
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-2/

যে মানুষ টা রোজ সকালে হারিয়ে যায় কাজে,  
যে মানুষ টা অন্ন যোগাতে রোজ হয় মাটি  
যে মানুষ টা বাঁচিয়ে রাখে সংসার পরিপাটি।

পিতা,,

পিতা অন্ন, পিতা বস্ত্র  
পিতা আমার ঘর!

পিতা দিন হে, পিতা রাত  
আমার সকল আবদার!

পিতা সুখ হে তো পিতা শান্তি  
পিতা পিপাসার জল!

পিতা দুঃখ হে-তো পিতা ক্লান্তি  
পোড়া মনে আনন্দের ঢল!

পিতা স্বর্গ, পিতা ধর্ম  
পিতা হে আমার বারমাস!

পিতা হে তো পৃথিবী আমার  
দিন শেষে হয় আনন্দ উপহার!

পিতা হে তো মেলা বারমাস  
মেলার সকল খেলনা আমার।

পিতা হে তো পিতৃ পরিচয়  
পথ চলার অঙ্গিকার!

পিতা হে তো চাওয়া পাওয়া  
অপূর্ণতার আহার!

পিতা হে তো স্বচ্ছল সংসার  
মায়ের মমত্বময় অধিকার!

পিতা হে তো জগৎ সৃষ্টি  
সুশিক্ষার সমাজ সংসার!

পিতা হে তো কালো হীন মায়া  
আঁধারে আলোর প্রদীপ

পিতা হে-তো প্রমুধ পৃথিবী  
আমার সকল আবদার !

ধন্যবাদ ।
